সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে পরিবেশ বিপর্যয়ের মুখে জনপদ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজখাসারা এলাকায় বড় দুটি ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রশাসনের নিরব ভূমিকায় স্থানীয় লোকজনের মাঝে হতাশা বিরাজ করছে। এলাকাবাসী জানান, এক লন্ডন প্রবাসী প্রায় ২ একর কৃষি জমি ভরাট করার জন্য ঠিকাদারি নিয়েছেন জামায়াতে ইসলামীর এক প্রভাবশালী নেতাকে। সাথে বিএনপি প্রভাবশালী নেতার ছত্রছায়ায় ও প্রত্যক্ষ মদতে এই অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয় পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে এবং নদী তীরবর্তী কৃষি জমি ও বসতবাড়ি ভাঙনের কবলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, বাঙ্গারপুল এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজারের পাইপ দিয়ে বালু তুলে স্থানীয় একটি চক্র। প্রভাবশালী মহলের দাপটে সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রভাবশালী নেতা হওয়ায় এলাকার কেউ তার বিরুদ্ধে টু শব্দ করার সাহস পায় না। এভাবে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করায় এলাকাটিতে ভূমিধসের আতঙ্ক বাড়ছে। নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি খননের ফলে সৃষ্টি হওয়া গভীর গর্তের কারণে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। বিশেষজ্ঞদের মতে, এভাবে যত্রতত্র ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হলে নদী তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিতে পারে। তাছাড়া পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে ভূ-গর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে অদূর ভবিষ্যতে কুর্শি ইউনিয়নের একটি বিশাল জনপদ মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, অবিলম্বে ওই এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ করতে হবে এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রভাবশালী নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে নদী তীরবর্তী সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
প্রশাসনের নিকট এলাকাবাসীর জোর দাবি, অচিরেই যেন এ ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ করে জনজীবন রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, আমি শুনেছি সম্ভবত তারা পারমিশন নিয়েছে। পারমিশন নিয়ে বালু উত্তোলন করছে কিনা তা সত্যতা যাচাই করতে আমি নিজে স্পটে যাবো। স্পটে গিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহন করব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com