সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে মেহেদীর দাগ মুছার আগেই প্রাণ গেল সুন্দরী বধূর

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মেহেদীর দাগ মুছার আগেই সুন্দরী বধূর প্রাণ নিভে গেলো। তবে এ মৃত্যু নিয়ে চলছে কৌতুহল। পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে স্বামীর বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্বামী ফজলু মিয়ার বাড়ির বরাত দিয়ে পুলিশ জানায়, দেড় মাস আগে খড়মপুর গ্রামের অপি আক্তার (১৯) এর বিয়ে হয়। বিয়ের পর অপিকে স্বামীর বাড়ি নিয়ে আসা হয়। এরপর থেকেই অপির মন খারাপ ছিল। ফিরাযাত্রায় গিয়ে আসতে না চাইলে বুঝিয়ে তাকে স্বামীর বাড়ি আনা হয়। গতকাল ওই সময় রুমের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে দরজা ভেঙ্গে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে সূত্র জানায়, অপির হয়তোবা ফজলুর সাথে বিয়েতে মত ছিলো না। এসআই মৃদুল রায় বলেন, সুরতহাল করে ময়নাতদন্তের জন্য অপির মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয় নিয়ে তদন্ত চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com