সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ কারাগারে চলছে অনিয়ম তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারের বন্দি ক্যান্টিনে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে প্রকাশিত সংবাদের পর কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। পরিদর্শন শেষে বিভিন্ন অনিয়ম ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার জেলা প্রশাসক কারাগার পরিদর্শনকালে বন্দিদের বিভিন্ন সুযোগ-সুবিধা, ক্যান্টিন ব্যবস্থাপনা এবং অভিযোগ সমূহ সম্পর্কে খোঁজখবর নেন। অভিযোগ রয়েছে, কারাগারের ক্যান্টিনে বন্দিদের কাছে বিভিন্ন পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হয়। এছাড়া সিট বাণিজ্য ও বন্দি ব্যবস্থাপনা নিয়েও নানা অভিযোগ রয়েছে। মাদক মামলায় কারামুক্ত কয়েকজন ব্যক্তি অভিযোগ করে জানান, কারাগারে প্রবেশের পর তাদের নির্দিষ্ট করে রাখা হয় এবং পরে অর্থের বিনিময়ে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এ ধরনের অভিযোগ করেছেন তাহির মিয়া, আব্দুল জলিল, নুর আলমসহ কয়েকজন সাবেক বন্দি। তবে এসব অভিযোগের বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত কমিটির মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে সচেতন মহল মনে করছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে কারাগার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এ বিষয়ে জেলারকে বারবার কল দিলে তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com