সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন দোকান পরিদর্শন করেছেন প্রশাসক আহমেদ আলী মুকিব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল সড়কে অবস্থিত হবিগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন ১৩টি ইজারাকৃত দোকান সরেজমিন পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। পরিদর্শনকালে তিনি প্রতিটি দোকানেই যান এবং ইজারাদারদের সাথে কথা বলেন। জেলা পরিষদ সূত্রে জানা যায়, ১৩টি দোকানে প্রায় ৬৪ লক্ষ ২৬ হাজার টাকা ভাড়া বকেয়া রয়েছে। বকেয়া ভাড়া আদায়ের জন্যে ইতোমধ্যে ৪টি করে নোটিশ প্রদান করা হয়েছে। তারপরও ইজারাদারগণ নিয়ম মাফিক ভাড়া প্রদান করছেন না। তাই জেলা পরিষদ প্রশাসক দায়িত্ব গ্রহণের পর বিষয়টি জেনে বিস্ময় প্রকাশ করেন। পরিদর্শনকালে আহমেদ আলী মুকিব সাংবাদিকদের বলেন, তারা নিয়ম অনুযায়ী সরকারি ভাড়া পরিশোধ করছেন না। এতে সরকারি রাজস্ব আদায়ে বিলম্ব হচ্ছে। জেলা পরিষদ এর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তিনি ইজারাদারদের ৭ দিনের মধ্যে যাবতীয় ভাড়া প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন। অন্যথায় ইজারা বাতিল পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুন কৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী সবুজ আহমেদ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com