বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অভিযান চালিয়ে ৫৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৪ জুন) দুপুরে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিকআপযোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক কারবারি মাধবপুরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার বেলঘর বাসস্ট্যান্ড ব্রিজের ওপর চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। এ সময় একটি নীল ও হলুদ রঙের পিকআপকে থামানোর সংকেত দিলে চালক র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। আটকের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের পেছনে থাকা পাঁচটি বস্তা তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ পিকআপটি জব্দ এবং চালককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মো. আনোয়ার হোসেন (৩৯)। তিনি রংপুর জেলার আলোয়াকরি এলাকার মৃত আকবর আলীর ছেলে। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন স্বীকার করেছেন যে, তিনি সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন।
র‌্যাব-৯ আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের দাবি, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com