শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দিঘলবাগ গ্রামে আশ্রয়ণ প্রকল্পে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ ॥ আটক ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামের আশ্রয়ন প্রকল্পের এক বিধবা নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে মারপিটের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ হাসপাতালে গিয়ে আহত ওই নারীর জবানবন্দি নিয়েছে। এ ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। অপর অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাকে দীঘলবাগ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আহত নারী জুলেখা আক্তার জানান, ২/৩ বছর ধরে দিঘলবাগে সরকারের নির্মিত আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে তিনি তার এক সন্তান নিয়ে বসবাস করে আসছেন। সেখানে থেকে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে তার প্রতি কুনজর দেয় দিঘলবাগ গ্রামের সোহেল মিয়া। তিনি প্রায় সময়ই তাকে কুপ্রস্তাব দিতেন। এতে জুলেখা রাজি না হওয়ায় দীর্ঘদিন ধরেই তাকে হয়রানি করে আসছেন। গত ৫/৬ দিন পূর্বে সোহেল তাকে অতিরিক্ত উত্ত্যক্ত করেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে সোহেল মিয়া তার সহযোগি আউয়াল মিয়া, জসিম মিয়া, মাসুক মিয়াকে নিয়ে জুলখার দরজায় গিয়ে ডাকাডাকি করেন। এক পর্যায়ে জুলেখা দরজা খুলে দিলে তারা ঘরের ভিতরে প্রবেশ করেন। এ সময় তারা তাকে ধর্ষণের চেষ্টা চালান। এতে জুলেখা বাধা দিলে তাকে রবধড়ক মারপিট করে চলে যান তারা। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। বুধবার সকালে জুলেখাকে দেখতে হাসপাতালে ছুটে যান গোপায়া ইউপি চেয়ারম্যান এমএ মান্নান। পরে তিনি বিষয়টি সদর মডেল থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নির্যাতিত জুলেখার জবানবন্দি নেয়। গোপায়া ইউপি চেয়ারম্যান এমএ মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বিভিন্ন সময় হামলাকারীদের সতর্ক করেছি। সালিশ করেছি। কিন্তু মঙ্গলবার দিবাগত গভীর রাতে হঠাৎ করে তারা ওই মহিলার ঘরে গিয়ে অমানবিকভাবে মেরেছে। খবর পেয়েই আমি সকালে হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি যেন তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com