বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে পুলিশে দিল জনতা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম হচ্ছে সুমন মিয়া (৩০)। তিনি উপজেলার ভাদিকারা গ্রামের জিতু মিয়ার ছেলে। পুলিশ জানায়, তিন দিন আগে কৌশলে টাকার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে নির্যাতনের অভিযোগ ওঠে সুমন মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর সামাজিক লজ্জা ও ভয়ের কারণে ভুক্তভোগী কিশোরী বিষয়টি গোপন রাখে বলে জানা গেছে।
গতকাল বুধবার (২৪ জুন) সকালে কিশোরী তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত সুমন মিয়াকে নিজ গ্রাম থেকেই আটক করে মারধর ও মাথা ন্যাড়া করার পর জুতার মালা পরিয়ে দেয়। পরে লাখাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুমনও পুলিশ প্রহরায় চিকিৎসাধীন আছে। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত চলছে। যেহেতু যুবকের মাথা ন্যাড়া করা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত কার্যক্রম শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com