সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ৮ পরিবারকে একঘরে করার অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক সৈয়দাবাদ গ্রামে ৮টি পরিবারকে সামাজিকভাবে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে।
পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোর চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয় বাজারে তাদের কাছে পণ্য বিক্রি না করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। গত রবিবার উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা তাবেদ আলী নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে একই গ্রামের আলী হোসেন, গ্রামের সভাপতি নাসির উদ্দিন, ছরকুম উল্লাহ, তছলিম উদ্দিন, শহীদ মিয়া, ইংরেজ আলী, ফখর উদ্দিন ও সামছুদ্দিন মিয়াকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শতক সৈয়দাবাদ গ্রামের আলী হোসেনের সঙ্গে পাওনা টাকা নিয়ে তাবেদ আলীর বিরোধ দেখা দেয়। পরে বিষয়টির সুরাহা না হওয়ায় তাবেদ আলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। চেয়ারম্যান উভয় পক্ষকে একাধিকবার তলব করলেও অভিযুক্তরা কোনো সালিশ বৈঠকে উপস্থিত হননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিযুক্তরা। প্রশাসনের দ্বারস্থ হওয়ার ‘অপরাধে’ গ্রামের সভাপতি নাসির উদ্দিন, আলী হোসেনসহ অন্যরা তাবেদ আলী ও তার স্বজনদের নিয়ে মোট ৮টি পরিবারকে সামাজিকভাবে একঘরে ঘোষণা করেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাদের যাতায়াতের পথও বন্ধ করে দেওয়া হয়।
এতে শিশু শিক্ষার্থী, নারী ও বয়স্ক সদস্যরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। স্কুল-কলেজে যাওয়া থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজন মেটাতেও চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। এছাড়া প্রভাবশালী কয়েকজন গ্রাম্য মোড়ল স্থানীয় বাজারের ব্যবসায়ীদের মৌখিকভাবে হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর কাছে কেউ কোনো পণ্য বিক্রি করলে বা তাদের দোকানে প্রবেশ করতে দিলে ২০ হাজার টাকা জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে। ফলে বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমনকি কয়েকটি নির্দিষ্ট দোকানে গেলেও তাদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী তাবেদ আলী বলেন, “একটি অভিযোগের বিচার চাওয়াকে কেন্দ্র করে আমাদের সামাজিক অবরোধের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অমানবিক ও বেআইনি। সামাজিক বয়কট, বাজারে নিষেধাজ্ঞা, চলাচলের পথ বন্ধ এবং ভয়ভীতি প্রদর্শনের কারণে আমরা চরম মানসিক, সামাজিক ও আর্থিক ক্ষতির মুখে পড়েছি। আমরা অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছি।” তিনি আরও বলেন, সামাজিক বয়কট প্রত্যাহার, চলাচলের পথ উন্মুক্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “অভিযোগের যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com