স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর প্রয়াত শচীন্দ্র লাল সরকারের ৬ষ্ঠ প্রয়াণ দিবস পালন করে শচীন্দ্র কলেজ। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।
গতকাল ২২ মে, শুক্রবার সকালে স্বর্গীয় শচীন্দ্র লাল সরকারের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ, গভর্নিং বডির সদস্য প্রমথ সরকার, অধ্যক্ষ আবু সিরাজ মো: মুনিরুল ইসলামসহ শিক্ষক -কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। এর আগে শচীন্দ্র কলেজ আয়োজন করে প্রতিষ্ঠাতার জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতা এবং স্মরণসভার। স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: আব্দুল আলিম সোহাগ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন কৃতান্ত দেবনাথ। এরপর বিদেহী আত্মার শান্তি কামনায় দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণসভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক অনুপমা ভক্ত। সভায় আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো: হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রবীন্দ্র সমাজপতি, সহকারী অধ্যাপক দেওয়ান রাফিউল হক খান পাঠান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান গৌতম সরকার, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মঈন উদ্দিন, সহকারী অধ্যাপক মো: লতিফ হোসেন, সহকারী অধ্যাপক সৈয়দা তাহমুদা, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শ্রী প্রসূন আচার্য, প্রভাষক রঞ্জু পাল, প্রভাষক কাঞ্চন কুমার দাশ, অফিস সহায়ক অনুকূল চন্দ্র দাশ প্রমুখ। সভা পরিচালনা করেন প্রভাষক শাহ আলম এবং শরীর চর্চা শিক্ষক রনজিত কুমার দাস। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১ম স্থান অর্জন করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী তুলি রানী দাশ, ২য় স্থান-ঝুমা আক্তার ও ৩য় স্থান পূজা রাণী। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে স্মরণসভায় উপস্থিত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন প্রভাষক সঞ্জয় দাস ও প্রভাষক গোপীনাথ দাশ। সন্ধ্যায় কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ এবং অধ্যক্ষ আবু সিরাজ মো: মুনিরুল ইসলামসহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ ঘাটিয়া এলাকায় প্রতিষ্ঠাতার নিজ বাসভবনে স্বর্গীয় শচীন্দ্র লাল সরকারের সহধর্মিণী শ্রীমতি লক্ষ্মী রাণী সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খোজখবর নেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত ২২ মে, ২০২০ খ্রি. তারিখে শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।