বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও নবীগঞ্জের মো. রুহুল আমিন

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। শিক্ষা উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা এবং প্রাথমিক শিক্ষা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। মো. রুহুল আমিন ২০২৫ সালের ৩১ জানুয়ারি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, জনসেবামূলক উদ্যোগ এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি সর্ব মহলে প্রশংসিত হন। তিনি ৩৬তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন, বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর থেকেই প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। তাঁর এ কৃতিত্ব অর্জনে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, এ কৃতিত্ব আমার একার নয়, এটা নবীগঞ্জ বাসীর সার্বিক সহযোগিতার ফসল। তিনি আগামীতেও সকলের সহযোগিতা কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com