স্টাফ রিপোর্টার ॥ আগাম বন্যা ও শিলাবৃষ্টিতে হাওর অঞ্চলের বোরো ধান ও সবজির চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন, ক্ষতি নিরূপণ করে অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান ও কৃষক পরিবারের সারা বছরের খাবার প্রদান এবং আগামী জাতীয় উন্নয়ন বাজেরটের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট হবিগঞ্জ জেলার আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রঙ্গনে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে অর্থমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে দুইটি পৃথক স্মারকলিপি এবং বন্যা ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ৯ টি অঞ্চলের কৃষকদের একটি আংশিক তালিকা প্রদান করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপি গুলো গ্রহণ করেছেন সহকারী কমিশন নাফিস সাদিক হোসাইন অনীক। সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট হবিগঞ্জ জেলার সংগঠক জাফর আলী সভাপতিত্বে এবং শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমরেড নুরুজ্জামান তরফদার, জেলার সদস্য ডা. সুনীল রায়, সাবেক ইউপি মেম্বার কৃষক নেতা আশ্বব আলী, ওয়াদুদ মিয়া, সঞ্জিব আলী সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা শংকর শূক্লবৈদ ,সিদ্দিক মিয়া প্রমূখ সমাবেশ বক্তাগণ স্মারকলিপির দাবি তুলে ধরে বলেন, আগাম বন্যা ও শিলাবৃষ্টিতে বোরো ধান ও সবজির ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি নিরূপন করে তালিকা প্রণয়ন সাপেক্ষে ক্ষতিপূরণ প্রদান, হাটে হাটে ক্রয় কেন্দ্র চালু করে কৃষকদের কাছ থেকে সরকারি ভর্তুকী মূল্যে ১৭০০ টাকা মণ ধরে ধান ক্রয়, কৃষক পরিবারের সারা বছরের খাদ্য সহায়তা প্রদান, বকেয়া কৃষি ঋণ মওকুফ ও নতুন ফসল আবাদের জন্য নতুন কৃষি ঋণ প্রদান, কৃষকেেদ ফসল ও সবজি সংরক্ষনের জন্য প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে সরকারি ঠাণ্ডা গোদাম স্থাপন করা। এ দেশের কৃষক ও কৃষি বাঁচানোর জন্য আগামী জাতীয় বাজেটে উন্নয়ন অংশের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দ করতে হবে।
বক্তাগণ আরো বলেন, গত অন্তর্বতী সরকার প্রয়োজনীয় হামের টিকা ক্রয় করে প্রয়োগ না করায় এখন শতশত শিশু মৃত্যু বরণ করছে। এ শিশু হত্যার দায় গত সরকারের উপদেষ্টাদের নিতে হবে আবার বর্তমান সরকারও প্রয়োজনীয় প্রতিকার ব্যবস্থা যথাযথ ভাবে নিচ্ছে না। ফলে হামে শিশু মৃত্যু ভয়াবহ রূপ ধারণ করছে।