বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বহুলায় ফেনসিডিলসহ আটক ৩ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন দণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা থেকে ফেনসিডিলসহ আটক ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ সামশাদ বেগম। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে এ দণ্ডাদেশ দেন। রায় প্রদানকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কামালমোড়া গ্রামের মৃত মঞ্জব আলীর পুত্র সোহেল মিয়া (৩০) হাজির থাকলেও অন্য দুইজন পলাতক ছিলো।
মামলার বিবরনে জানা যায়, ২০১৫ সালের ৭ ডিসেম্বর দুপুরে উল্লেখিত আসামিসহ একই গ্রামের হানিফ মিয়ার পুত্র সুমন মিয়া (৩৫), হামিদ মিয়ার পুত্র তোফাজ্জল (২৫), ৩৯ বোতল ফেনসিডিল নিয়ে বড় বহুলা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদের বাড়িতে আসার পথে ডিবির এসআই এসআই বর্তমানে ইন্সপেক্টর সুদ্বিপ রায় অভিযান চালিয়ে ২নং পুল এলাকা থেকে (হবিগঞ্জ থ ১১-৪৩৪৯) আটক করেন। এঘটনায় এসআই বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করেন তখনকার সেকেন্ড অফিসার বর্তমানে বরখাস্তকৃত ইন্সপেক্টর মানিকুল ইসলাম। তদন্ত শেষে ২০১৬ সালে ফেব্রুয়ারি মাসে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত এ দণ্ডাদেশ দেন। সোহেল মিয়াকে কারাগারে প্রেরণ করা হলেও অন্য দুইজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com