স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের দিঘলবাগ এলাকায় প্রায় ২০ বছর ধরে অবৈধ দখলে থাকা সরকারি ও ওয়াকফ সম্পত্তি উদ্ধার করা হয়েছে। হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি’র নির্দেশনায় এবং হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার ও গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নানের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। লুকড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার উপস্থিতিতে এবং দিঘলবাগ গ্রামবাসীর সহযোগিতায় বগলাখাল মৌজার ১নং খাশ খতিয়ানের ৬২০ নং দাগের ৬৩ শতক সরকারি জমি এবং ১৬০৫ নং খতিয়ানের ৬১৪ নং দাগের ৩৩ শতক আব্দুল জব্বার ওয়াকফের জমি দখলমুক্ত করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলবাগ গ্রামের হিরা মিয়া দীর্ঘ প্রায় দুই দশক ধরে এসব জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। জমিগুলো ছেড়ে দেয়ার বিনিময়ে তিনি ২৫ হাজার টাকাও গ্রামবাসীর নিকট থেকে গ্রহন করেছিলেন। কিন্তু তিনি দখল ছাড়েননি। অবশেষে জনপ্রতিনিধি এবং প্রশাসনের উদ্যোগে জমিগুলো উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। দিঘলবাগ গ্রামের সর্বস্তরের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে জমি উদ্ধারে ভূমিকা রাখায় হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার ও ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নানকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিঘলবাগ গ্রামবাসী। এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সরকারি ও জন স্বার্থসংশ্লিষ্ট সম্পত্তি রায় জনপ্রতিনিধি এবং প্রশাসনের এমন কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে। গ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান- বিশিষ্ট মুরুব্বি গ্রাম সরকার উসমান আলী, আব্দুল্লাহ মিয়া, আব্দুল মালেক, কাজল মিয়া, সিরাজ মিয়া, উস্তার মিয়া, জামাল হোসেন, আনোয়ার হোসেন, লাউছ মিয়া, মন্নান মিয়া, সরদার কদ্দুস, শাহিদ মিয়া, কুতুব মিয়া, মোশাহিদ মিয়া, শামছুল মিয়া, কাছম আলী ও আলাউদ্দিন প্রমুখ।