বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে জাল কাস্টমস কাগজে ৬২ কেজি জিরা পাচারকালে আটক ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে জাল কাস্টমস কাগজ ব্যবহার করে ভারতীয় জিরা পরিবহনের সময় ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় প্রায় ১ কোটি ১ লাখ টাকা মূল্যের ৬ হাজার কেজি ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করা হয়। গতকাল সোমবার (২০ মে) সন্ধ্যায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রবিবার সন্ধ্যা ৭টার দিকে বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২০০ বস্তা (৬ হাজার কেজি) ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই সঙ্গে জিরা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক (চট্ট-মেট্রো-ট ১১-৬৯৯১) জব্দ করা হয়। অভিযানকালে ট্রাকে থাকা মালামালের পক্ষে প্রদর্শিত ‘বিল অব এন্ট্রি’ ও এক্সপোর্ট সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। কাস্টমস কর্মকর্তাদের সহায়তায় বিজিবি নিশ্চিত হয় যে, পণ্য পরিবহনে ব্যবহৃত এসব কাগজপত্র সম্পূর্ণ জাল। এরপরই ট্রাকসহ সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার খারোবিল গ্রামের মো. সেলিম মিয়া (৩১) ও ২ নম্বর লক্ষ্মীপুর গ্রামের মো. আজমল হোসেন (২০)।
বিজিবির দাবি, একটি অসাধু চক্র কাস্টমসের আসল কাগজের আদলে জাল ডকুমেন্ট তৈরি করে অবৈধভাবে পণ্য পরিবহন করছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছিল।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত মালামাল ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ১ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com