বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের শ্রীমতপুরে গৃহবধূর উপর হামলা ॥ স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার শ্রীমত পুর গ্রামে ইয়াছমিন নামের এক গৃহবধুর উপর সংঘবদ্ধ দুবৃর্ত্ত চক্র প্রকাশ্যে হামলা চালিয়ে স্বর্ণসহ নগদ টাকা ছিনিয়ে বলে অভিযোগ উঠেছে। এ সময় গৃহবধুকে প্রাণনাশের চেষ্টাসহ বেদড়ক মারপিট ও শ্লীলতাহানির ঘটনাও ঘটে। শ্রীমতপুর গ্রামের প্রবাসী আশারাফুজ্জামান খোকনের স্ত্রী ইয়াসমিন এই হামলার শিকার হন। গত ১৫ মে বিকাল সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ইয়াসমিন বেগম বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, একই গ্রামের অভিযোগকারীর মাতা রহিমা বেগমের বাড়ীতে জোরপূর্বক প্রবেশ করে স্বর্নালংকার সহ টাকা পয়সা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। নবীগঞ্জ থানার মামলা নং ১৩ তারিখ ১৭ এপ্রিল ২৬ ইং। এই মামলায় এজাহার নামীয় আসামী নবীর হোসেন এখনো জেল হাজতে আটক রয়েছে। নবীর হোসেনের অন্যতম সহযোগী শিব্বির আহমদ এখনো পলাতক রয়েছে। মামলায় উল্লেখিত অভিযুক্তরা কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর লহরজপুর গ্রামের বাসিন্দা। এজাহারে বর্ণিত অভিযুক্তরা হচ্ছেন, অলি আহাম্মদ শিব্বির, শ্রীমতপুর, মন্টু, ভুট্টো আলী আহমদ, মিজবা, মাহমুদ মিয়া, জাহেদ মিয়া, আলীম শোয়েব মিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com