শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে নির্বাচনি ইশতিহারে সরকারের কর্ম পরিকল্পনা ও কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিং

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের নির্বাচনি ইশতিহারের আলোকে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক হবিগঞ্জ জেলায় গত ১৭ ফেব্রুয়ারি-২০২৬ থেকে ১১ মে পর্যন্ত কর্ম পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কিত বিষয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো:ওয়ালিদুর রহমান।
এ ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক জনাব ড.জিএম সরফরাজ। প্রেস ব্রিফিংয়ের শুরুতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সারাদেশে বাস্তবায়িত ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ডের ভিডিও স্লাইড উপস্থাপন করা হয়। এসময় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ড, কৃষক ও কৃষি ঋণ মওকুফ, নারীর জন্য গাড়ি, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি ও নতুন কুড়ি স্পোর্টস নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য সহিংসতা ও দুর্নীতি প্রতিরোধ, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া সংস্কৃতি ও সম্প্রীতি সুদৃঢ়করণের জন্য ৭ টি উঠান বৈঠক, ১ টি নারী সমাবেশ, ১৮২ টি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ১ টি কৃষক সমাবেশ, নৈতিকতা উন্নয়ন বিষয়ক ১ টি প্রতিযোগিতা, ৮৩ টি অনলাইন প্রচার কার্যক্রম করা হয়েছে। একইসাথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ টি অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার ও ৯০ টি পিএ কভারেজ করা হয়েছে।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত যে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে সেগুলো তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড.জিএম সরফরাজ বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার সফলভাবে বাস্তবায়নে তৃণমূল জনগোষ্ঠীর সচেতনতা ও সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দোরগোড়ায় সরকারি সেবার সুফল পৌঁছে দিতে জেলা প্রশাসন, গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, কৃষি ও গ্রামীণ উন্নয়নসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com