মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নতুন কুঁড়ি স্পোর্টের বিজয়ীদের সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নতুন কুঁড়ি স্পোর্টের বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ান হওয়ায় দলের বিজয়ীদের সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বুধবার পৌর সভাকক্ষে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভা দলের টিম ম্যানেজার মোঃ আব্দুল মতিন।
উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্ট ২০২৬ জেলা পর্যায়ের যে ইভেন্টগুলোতে হবিগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ান হয়েছে সেগুলো হলো বালক ফুটবল, বালিকা কাবাডি, বালক একক ব্যাডমিন্টন, বালিকা একক ব্যাডমিন্টন, বালক দ্বৈত ব্যাডমিন্টন, বালিকা দৈ¦ত ব্যাডমিন্টন, বালক দাবা, বালিকা ক্যারাতে ও বালিকা ৫০ মিটার সাঁতার। যে ইভেন্টগুলোতে রানার্সআপ হয়েছে সেগুলো হলো বালক কাবাডি, বালিকা দীর্ঘ লাফ। এছাড়াও ৩য় স্থান অর্জন করেছে বালিকা বুক সাঁতার ও বালিকা মুক্ত সাঁতার ইভেন্টে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com