শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরে চুরি-ছিনতাই রোধে চোরাই মালামাল ক্রয় না করার নির্দেশনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চুরি ছিনতাই রোধ করতে নবাগত ওসি জাহিদ হোসেন ভাঙ্গারী দোকান পরিদর্শন করে শেষ বারের মতো তাদেরকে সতর্ক করেছেন। গতকাল সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের কোর্ট স্টেশন, লাখাই রোড, কামড়াপুর, শ্মশানঘাট, ২নং পুল, চৌধুরীবাজার, বগলাবাজারসহ বিভিন্ন এলাকায় ওসি ও সেকেন্ড অফিসার ধ্রুবেশ চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে সতর্ক করেন। এ সময় ওসি, তামা ও বৈদ্যুতিক তার এবং মোটর সহ মূল্যবান মালামাল ক্রয় না করার জন্য বলেন। এগুলো ভাঙ্গারী ব্যবসায়ীরা ক্রয় না করলে চুরি করতে পারবে না। ইতোমধ্যে পুলিশ বেশ কয়েকজন ভাঙ্গারী ব্যবসায়ীকে চোরাই মালামাল ক্রয় করার অপরাধে আটক করে কারাগারে পাঠায়। কিন্তু তিনি সতর্ক করেন যদি কেউ এ আদেশ উপেক্ষা করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com