বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলের কলেজ শিক্ষার্থীদের কৃতিত্ব স্বর্ণ জিতে বিশ্বমঞ্চে পা রাখছে “ডেমন ৭১”

  • আপডেট টাইম সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩১ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ দেশের তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত “৮ঃয ডড়ৎষফ ওহাবহঃরড়হ ঈড়সঢ়বঃরঃরড়হ ধহফ ঊীযরনরঃরড়হ (ডওঈঊ) ২০২৬”-এর বাংলাদেশ জাতীয় পর্বে স্বর্ণপদক অর্জন করেছে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের “উঊগঙঘ ৭১” টিম। এই সাফল্যের ধারাবাহিকতায় দলটি আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের জন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। গত ৯ মে রাজধানীর ঘড়ৎঃযবৎহ টহরাবৎংরঃু ইধহমষধফবংয-এ দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কলেজ ক্যাটাগরির ওড়ঞ ধহফ জড়নড়ঃরপং বিভাগের “চৎড়লবপঃ উরংঢ়ষধু” সেগমেন্টে গোল্ড মেডেল অর্জন করে “উঊগঙঘ ৭১”। দলের সদস্যরা হলেন মোঃ তারেক আহমেদ তানভীর, তারিকুর রহমান ও মেহেদী হাসান সানি। তাদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন মিনহাজ ছাহাম। তার দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় দলটি এই কৃতিত্ব অর্জন করে। প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা, গবেষণামূলক উপস্থাপনা এবং দক্ষ প্রজেক্ট প্রদর্শনের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে দলটি জাতীয় পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। তাদের এই অর্জনকে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের জন্য গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ব্র্যাকের চেয়ারম্যান ড. কায়কোবাদসহ শিক্ষা ও প্রযুক্তি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন উৎবধসং ড়ভ ইধহমষধফবংয (উঙই)-এর প্রেসিডেন্ট, সিইও, ফাউন্ডার এবং আয়োজক কমিটির সদস্যরা। উল্লেখ্য, জাতীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতায় দলটি ওহঃবৎহধঃরড়হধষ ণড়ঁহম ঝপরবহঃরংঃং অংংড়পরধঃরড়হ (ওণঝঅ) আয়োজিত মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে। সেখানে তারা দেশের প্রতিনিধিত্ব করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। শিক্ষার্থীদের এ অর্জনে কলেজ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্বে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com