বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে বিজিবির অভিযানে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

  • আপডেট টাইম রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে হবিগঞ্জের ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। শনিবার (৯ মে) সন্ধ্যায় বিজিবি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি দল শুক্রবার (৮ মে) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সকাল আনুমানিক ৭টার দিকে সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্রাকের ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়।
একই এলাকায় অভিযান অব্যাহত রেখে রাত আনুমানিক ৮টার দিকে আরেকটি সন্দেহভাজন কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। ওই সময় কাভার্ডভ্যানে থাকা বস্তার ভেতরেও সুকৌশলে লুকিয়ে রাখা ভারতীয় জিরা পাওয়া যায়। দু’টি যানবাহনের চালক বৈধ আমদানি কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভারতীয় জিরাগুলো জব্দ করা হয়। জব্দ করা জিরাগুলো যথাযথ নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, চোরাকারবারিরা জাল কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে পণ্য পরিবহনের মাধ্যমে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের অর্থনীতি সুরা এবং চোরাচালান সম্পূর্ণরূপে দমনে বিজিবির বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com