রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের পোদ্দার বাড়ি এলাকায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হবিগঞ্জ বাস মালিক সমিতির ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার হবিগঞ্জ পৌর এলাকার মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৫ আসামি গ্রেপ্তার নবীগঞ্জের শ্রীমতপুরে গৃহবধূর উপর হামলা ॥ স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ নবীগঞ্জের পানিউম্দা ইউনিয়ন পশুর হাটের শুভ উদ্বোধন শাহজিবাজার রেলওয়ে স্টেশনের উন্নয়নে মানববন্ধন ॥ বিক্ষোভ শায়েস্তাগঞ্জে মহাসড়ক পরিদর্শন করলেন অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিঞা লাখাই থানা পুলিশের অভিযান ৩ অনলাইন জুয়ারি আটক হবিগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সচিব কুমার আইন বদলি

হবিগঞ্জ পৌর এলাকার মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মাননা ভাতা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল শনিবার হবিগঞ্জ পৌর টাউন হলে অনুষ্ঠিত “সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠান”-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। প্রধান অতিথি বলেন, ইমাম মুয়াজ্জিনরা প্রশাসনের কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করেন। তিনি ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদানের জন্য হবিগঞ্জ পৌরসভার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌর এলাকায় অবস্থিত ৮৩ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদেরকে এই ভাতা প্রদান করা হয়। হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে খতিব ও ইমামদের জনপ্রতি ৪ হাজার টাকা করে এবং মুয়াজ্জিনদের ৩ হাজার টাকা করে সম্মানী দেয়া হয়। অনুষ্ঠানে আলোচনার পর খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের হাতে সম্মানী ভাতা তুলে দেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com