রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের পোদ্দার বাড়ি এলাকায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হবিগঞ্জ বাস মালিক সমিতির ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার হবিগঞ্জ পৌর এলাকার মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৫ আসামি গ্রেপ্তার নবীগঞ্জের শ্রীমতপুরে গৃহবধূর উপর হামলা ॥ স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ নবীগঞ্জের পানিউম্দা ইউনিয়ন পশুর হাটের শুভ উদ্বোধন শাহজিবাজার রেলওয়ে স্টেশনের উন্নয়নে মানববন্ধন ॥ বিক্ষোভ শায়েস্তাগঞ্জে মহাসড়ক পরিদর্শন করলেন অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিঞা লাখাই থানা পুলিশের অভিযান ৩ অনলাইন জুয়ারি আটক হবিগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সচিব কুমার আইন বদলি

হবিগঞ্জে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা

  • আপডেট টাইম শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা “শিশুর চোখে শিশুর গল্প” অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই আয়োজন করে। গতকাল শুক্রবার (১৫ মে) হবিগঞ্জের আমির চান কমপ্লেক্সের স্বনামধন্য স্কাই কিং রেস্টুরেন্টে ১ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরী। সঞ্চালনা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, তথ্য যাচাই, শিশু অধিকার, প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ এবং মোবাইল ফোনে ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-ফিচার সম্পাদক হাসান বিপুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. জহিরুল হক শাকিল। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ আন্দোলন (বাপা)’র সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জ্বল সোহেল ও জহুর চান বিবি মহিলা কলেজেরর প্রিন্সিপাল আব্দুল্লা মামুন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. জহিরুল হক শাকিল বলেন, ‘শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ দেওয়া খুব আনন্দের খবর। অন্যান্য পেশার চেয়ে সাংবাদিকতা পেশাটা অন্তত্ব গুরুত্বপূর্ণ। এই পেশার মাধ্যমে সকল বিষয়ে জ্ঞান অর্জন করা যায়। সাংবাদিকদের সকল বিষয়ে জানতে হয়। আমাদের বিভিন্ন সমস্যা আছে এগুলো তোমরা সাধ্য অনুযায়ী তুলে ধরবে। তোমাদের মাধ্যমে দেশ ও জাতি এগিয়ে যাবে। আমরা চাই তোমাদের হাত ধরে সম্ভাবনাময় একটি দেশ গড়ে উঠুক’।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com