রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের পোদ্দার বাড়ি এলাকায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হবিগঞ্জ বাস মালিক সমিতির ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার হবিগঞ্জ পৌর এলাকার মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৫ আসামি গ্রেপ্তার নবীগঞ্জের শ্রীমতপুরে গৃহবধূর উপর হামলা ॥ স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ নবীগঞ্জের পানিউম্দা ইউনিয়ন পশুর হাটের শুভ উদ্বোধন শাহজিবাজার রেলওয়ে স্টেশনের উন্নয়নে মানববন্ধন ॥ বিক্ষোভ শায়েস্তাগঞ্জে মহাসড়ক পরিদর্শন করলেন অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিঞা লাখাই থানা পুলিশের অভিযান ৩ অনলাইন জুয়ারি আটক হবিগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সচিব কুমার আইন বদলি

হবিগঞ্জ পৌরসভায় নতুন দুটি মিনি গার্ভেজ ভ্যান চালু

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় নতুন দুটি ব্যাটারি চালিত মিনি গার্ভেজ ভ্যান চালু করা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ড.জি.এম. সরফরাজ আনুষ্ঠানিকভাবে এই গার্ভেজ ভ্যান উদ্বোধন করেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের শিরিষতলায় হবিগঞ্জ পৌরসভার পরিছন্নতাকর্মী কাম ভ্যানচালক ফিরোজ ও আলমের হাতে নতুন গার্ভেজ ভ্যান গাড়ির চাবি তুলে দেন। জেলা প্রশাসক হবিগঞ্জ পৌরসভায় নতুন দুটি ভ্যান গাড়ি চালু করায় সন্তোষ প্রকাশ করেন। সাথে সাথে হবিগঞ্জ পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রয়োজনে ভবিষ্যতে এ ধরনের আরো গার্ভেজ ভ্যান চালু করার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মঈনুল হক ও হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভায় চারটি ব্যাটারী চালিত মিনি গার্ভেজ ভ্যান বর্জ্য অপসারণে ব্যবহৃত হচ্ছে। ওই চারটি ভ্যান বর্জ্য অপসারণ এর বিপরীতে পর্যাপ্ত না হওয়ায় হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক দুটি নতুন গার্ভেজ ভ্যান চালুর উদ্যোগ নেন। এতে করে হবিগঞ্জ পৌরসভার ড্রেন এবং ডাস্টবিনের বর্জ্য অপসারণ কার্যক্রম গতিশীল হবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com