বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ বাস মালিক সমিতির ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

  • আপডেট টাইম রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কয়েকটি বাস মৌলভীবাজারে আটকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় দেওয়া অবরোধ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছে হবিগঞ্জ বাস-মালিক সমিতি। শনিবার (১৬ মে) দুপুর আড়াই টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ বাস-মালিক সমিতির নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে সিলেট বিভাগের সঙ্গে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। হবিগঞ্জ বাস-মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, গত রোববার মৌলভীবাজারের শেরপুর সেতু এলাকায় হবিগঞ্জের কয়েকটি বাস আটকে দেন স্থানীয় কিছু বাস শ্রমিক। এ ঘটনায় গতকাল দুই জেলার বাস-মালিক সমিতির নেতাদের মধ্যে বৈঠক হলেও মঙ্গলবার সকালে আবারও মৌলভীবাজারে হবিগঞ্জের কয়েকটি বাস আটকে দেওয়া হয়। এর প্রতিবাদে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয় বলে জানান তিনি। পরে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বাস-মালিক সমিতির নেতারা অবরোধ প্রত্যাহার করেন। এর আগেও এ রুটে হবিগঞ্জের বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাস-মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে বিরোধ দেখা দেয়। এসব বিরোধকে কেন্দ্র করে একাধিকবার হামলা ও পাল্টা হামলার ঘটনাও ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com