মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শাহজিবাজার রেলওয়ে স্টেশনের উন্নয়নে মানববন্ধন ॥ বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী শাহজিবাজার রেলস্টেশনের উন্নয়ন, সংস্কার ও আধুনিক সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার বিকাল ৩ টায় শাহজিবাজার রেলস্টেশনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে শাহজিবাজার এলাকার প্রায় ১০টি সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রমিক প্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্টেশনটি অবহেলার শিকার হয়ে আছে। প্রয়োজনীয় অবকাঠামো ও যাত্রীসেবার অভাবে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। কর্মসূচি থেকে বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- স্টেশনের দ্রুত সংস্কার ও আধুনিকায়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি, টিকিট সরবরাহ বাড়ানো, স্থায়ী স্টেশন মাস্টার নিয়োগ এবং স্টেশনের মালামাল চুরি প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। এছাড়াও শাহজিবাজার স্টেশনে পারাবত এক্সপ্রেস অথবা কালনি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিও জানান তারা।
বক্তারা বলেন, “শাহজিবাজার রেলস্টেশন সচল ও আধুনিক হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।” তাই দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। মানববন্ধন চলাকালে ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কিছু সময়ের জন্য স্টেশনে থামিয়ে রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় বক্তারা অবিলম্বে জন দাবিগুলো বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা আবদাল মিয়া, নজরুল গাজী, শাহ আজিজুর রহিম, জয়নাল মেম্বার, নুরধন মেম্বার, শরিফ উদ্দিন সিকদার, বিদ্যুৎ কেন্দ্রের প্রধান শিক্ষক আবুল কাশেম, মানববন্ধনের মুখপাত্র গাজিউর রহমান আব্বাস, সাব্বির আহমেদ, শাহাদাত তালুকদার, আশরাফুল ইসলাম, নির্মাণ শ্রমিক নেতা আব্বাছ মিয়া, ইদ্রিস চৌধুরী, নুর আলম শাহ, আব্দুর রহিম, ইসমাঈল মিয়া ও ফারাবি সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com