বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের পানিউম্দা ইউনিয়ন পশুর হাটের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার ও ঢাকা সিলেট মহাসড়কের পানিউম্দা ইউনিয়নের বুড়ি নাও গ্রামের মাঠে উৎসব মূখর পরিবেশে” পানিউম্দা ইউনিয়ন পশুর হাট” নামক একটি বিশাল হাটের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৬ মে) শনিবার সকাল সাড়ে ১১টায় জাঁকজমকপূর্ণভাবে উক্ত বাজারের শুভ উদ্বোধন করা হয়। পশুর হাটের অন্যতম সদস্য অনু আহমেদ ও শাহ জাহেদ এর যৌথ সঞ্চালনায় উক্ত হাটের শুভ উদ্বোধন করেন পানিউম্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান ও ইউপি বিএনপির সভাপতি গোলাম নবী তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন পানিউম্দা ইউনিয়ন পশুর হাটের সম্মানিত সদস্যবৃন্দ ও ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা সহ মিডিয়া ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মোনাজাত পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মোমিন জিহাদী। পশুর হাটে প্রথম ১১ জন ক্রেতা ও ১১ জন বিক্রেতা সহ অর্ধশতাধিক ক্রেতা বিক্রেতার মধ্যে বিশেষ উপহার প্রদান করা হয়। পশুর হাট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বলেন, যদিও আমরা এই পশুর হাটের শুভ সূচনা অস্থায়ীভাবে হয়েছে। তবে এলাকার মানুষের চাহিদা পুরণের লক্ষ্যে এই পশুর হাটকে স্থায়ী করণের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়। পরে পশুর হাটে আগত সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে শিরনী বিতরণ সহ দূরবর্তী ব্যবসায়ীদেরকে মধ্যাহ্ন ভোজন করানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com