রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের পোদ্দার বাড়ি এলাকায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হবিগঞ্জ বাস মালিক সমিতির ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার হবিগঞ্জ পৌর এলাকার মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৫ আসামি গ্রেপ্তার নবীগঞ্জের শ্রীমতপুরে গৃহবধূর উপর হামলা ॥ স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ নবীগঞ্জের পানিউম্দা ইউনিয়ন পশুর হাটের শুভ উদ্বোধন শাহজিবাজার রেলওয়ে স্টেশনের উন্নয়নে মানববন্ধন ॥ বিক্ষোভ শায়েস্তাগঞ্জে মহাসড়ক পরিদর্শন করলেন অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিঞা লাখাই থানা পুলিশের অভিযান ৩ অনলাইন জুয়ারি আটক হবিগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সচিব কুমার আইন বদলি

শায়েস্তাগঞ্জে মহাসড়ক পরিদর্শন করলেন অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিঞা

  • আপডেট টাইম রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা, যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা। গতকাল শনিবার (১৬ মে) তিনি ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন। সকালে তিনি হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের আওতাধীন খাটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন শেষে বিকেল ৩টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে যান। পরে তিনি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করে থানার সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা বলেন, হাইওয়ে পুলিশের সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেন। তিনি আরও বলেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহনসহ সকল যানবাহন যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছতে পারে, সে লক্ষ্যে মহাসড়কে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন তিনি।
অতিরিক্ত আইজি বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সার্বিক অপরাধ দমনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের জানমাল রক্ষায় হাইওয়ে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। এছাড়াও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com