বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপের্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা এবং ২ বোতল বিয়ার উদ্ধার করেছে। গতকাল ৮ মে সাতছড়ি বিওপির টহলদল অভিযান চালিয়ে এ মাদক উদ্ধারকরে। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ৭৩ হাজার টাকা।
বিজিবি’র সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি বিওপির টহলদল গতকাল ভোর ৪টার দিকে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী ছোনবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় টহলদল পরিত্যাক্ত অবস্থায় একটি বস্তা তল্লাশী করে মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা এবং ২ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে। জব্দকৃত গাঁজা এবং বিয়ার হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের করা হয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com