বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে টমটমের ধাক্কায় মুচির মৃত্যু ॥ চালক পলাতক

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪
  • ৫৭৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ডাক্তারের নিকট থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা হলো না রবিদাস (৪৫) এর। টমটমের ধাক্কা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে দাউদ নগর বাজারের দুখাই রবিদাসের পুত্র।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ অক্টোবর দুপুরে দাউদনগর বাজারে ডাঃ অনুকুল দাসের নিকট চিকিৎসা নিতে আসে রবি দাস। রবিদাস ফার্মেসী থেকে ঔষধ নিয়ে বাড়ি ফিরছিল। ফেরার সময় বেপরোয়া ভাবে আসা একটি টমটম দাউদনগর বাজার জামে মসজিদের সামনে টমটমটি রবিকে ধাক্কা দেয়। এতে সে নীচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এ সময় টমটম চালক পালিয়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর অধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। সেখানে ১০ দিন চিকিৎসাধীন তাকার পর ২২ অক্টোবর রাতে মারা যায়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com