বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন ২৭ অক্টোবর

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মর্তুজা ইমতিয়াজ এই তপশিল ঘোষনা করেন। ঘোষিত তপশিল অনুযায়ী প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আগামী ২৫ অক্টোবর শনিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রি করা হবে। পরদিন ২৬ অক্টোবর বেলা ১১টা থেকে-১২টার মধ্যে মনোনয়ন পত্র গ্রহণ করা হবে। একই দিনে বিকেল ৪.৩০ থেকে ৫.৩০ টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। আগামী ২৭ অক্টোবর, রোজ সোমবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। এবং একই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তবে তপশিল অনুযায়ী আগামী ১ নভেম্বর শনিবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর শনিবার হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com