বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ॥ পুলিশের অভিযান

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগে পুলিশ সোনাই নদীর চৌমুহনী এলাকার ৫/৬টি বালু মহালে ব্যপক অভিযান চালিয়েছে। পুলিশের অভিযান আচ করতে পেরে বালু পাচারকারী ও ট্রাক্ট্রর চালকরা পালিয়ে যায়।
জানা যায়, উপজেলার মনতলা বালু মহালের বৈধ লিজ থাকলেও একটি প্রভাবশালি চক্র ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে উপজেলার প্রায় অর্ধশতাধিক স্পট থেকে প্রশাসনের নাকের ডগায় বিরতিহীন ভাবে অবৈধ বালু পাচার করে আসছে। এতে সরকার কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। কিন্ত গত বুধবার ও বৃহস্পতিবার কাশিমনগর পুলিশ ফাঁড়িতে আইসি এসআই কৌশিক তালুকদার উক্ত বালু মহাল গুলোতে ব্যপক অভিযান চালান। এতে এসআই কৌশিক কোন ফলাফল আনতে না পারলেও এলাকাবাসি তাকে সাহসিকতার সাথে অভিযান পরিচালনা করার জন্য সাধুবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com