মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে হাম রুবেলা টিকাদান কার্যক্রম শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সারা দেশের ন্যায় হাম রুবেলা টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ সদর হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, বর্তমানে জেলায় হামের উপসর্গ নিয়ে ১২৫ জন রোগী ভর্তি রয়েছেন এবং এর মধ্যে ৭ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩ লাখ ২৬ হাজার শিশুকে হাম রুবেলার টিকা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.জি এম সরফরাজ এবং সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা। স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা প্রদান করার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com