শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে কালীবাড়ীর স্মৃতি রক্ষার্থে প্রতিকী পুজা ও আলোর মিছিল অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪
  • ৪৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানার অভ্যন্তরে শ্রী শ্রী কালবাড়ী ও কানাই লাল জিউড় আখড়ার স্মৃতি রক্ষার্থে প্রতিকী কালী পূজা বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ ডাকবাংলা প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টায় আলোর মিছিল ডাকবাংলা থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডাকবাংলায় শেষ হয়। পূজা কমিটির আহবায়ক বিধান ধরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নীলকণ্ট দাশ সামন্তের পরিচালনায় আলোর মিছিলে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লূৎফুর রহমান, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, কালীপুজা কমিটির যুগ্ম আহবায়ক রঞ্জিত চক্রবর্তী নান্টু, রশময় শীল, গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, সাধারন সম্পাদক নারায়ন রায়, আবুল কালাম আজাদ রেনু, প্রমথ চক্রবর্তী বেনু, সঞ্জয় দাশ, মন্টু আচার্য্য, বীরেন্দ্র মালাকার, অরবিন্দু বনিক, দানিশ বনিক, নৃপেন্দ্র পাল, পবিত্র বনিক, অসিত বরন পাল, শংকর দেব, নির্মলেন্দু দাশ রানা, গৌতম রায়, অমলেন্দু সূত্রধর, ধ্র“বজ্যোতি বনিক, মিথুন পাল, ঝুটন বনিক, জয় বনিক, সানি চক্রবর্তী, বিপ্লব মালাকার, সুজয় বনিক, ধ্র“ব পাল, অমিত দাশ সামন্ত প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com