বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় হামের (মিজলস) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে ৮ মাসের নিচের শিশুদের আক্রান্তের হার বেশি হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে ৪৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৫ জন, নবীগঞ্জে ৩ জন, আজমিরীগঞ্জে ২ জন, বানিয়াচংয়ে ১ জন, লাখাইয়ে ৫ জন, বাহুবলে ৮ জন, চুনারুঘাটে ৭ জন, মাধবপুরে সর্বোচ্চ ৯ জন এবং শায়েস্তাগঞ্জে ২ জন শিশু রয়েছে। এছাড়া হবিগঞ্জ পৌর এলাকার ভেতরে আরও ১ জন শিশুর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
চিকিৎসকরা জানান, হামের সংক্রমণ সাধারণত শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে, বিশেষ করে যাদের বয়স কম এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক দুর্বল। ৮ মাসের নিচের শিশুরা এখনো পূর্ণ ডোজ টিকা না পাওয়ায় তারা বেশি ঝুঁকিতে থাকে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসকরা বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়, তবে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।”
চিকিৎসকদের মতে, হামের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, চোখ লাল হওয়া, নাক দিয়ে পানি পড়া, কাশি এবং শরীরে লালচে ফুসকুড়ি। এ ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি আক্রান্ত শিশুকে অন্য শিশুদের সংস্পর্শ থেকে দূরে রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com