বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের পানিউম্দা ইউনিয়নের পানিউম্দা ববান টি এস্টেট এতে প্যারাগন কোম্পানি কর্তৃক “সরকারী আইন কানুনের তোয়াক্কা না করেই পাহাড় কেটে ও বনাঞ্চল আবাদ করে অস্বাস্থ্যকর পরিবেশে” প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রস্তুতি চলছে। এতে সাধারণ এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে অভিযোগ এলাকাবাসীর। এ নিয়ে পানিউম্দা, বড়কান্দি ও কুড়াগাঁও গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ফুঁসে উঠেছেন সর্বস্তরের মানুষ। এ পোল্ট্রি হ্যাচারী প্রকল্প বন্ধের দাবীতে পানিউম্দা বাজারের সংলগ্ন শাহী ঈদগাহ ময়দানে গতকাল ২ এপ্রিল গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ মুরব্বি হাজী শেখ লাল মিয়ার সভাপতিত্বে ও সমাজকর্মী অনু আহমেদের সঞ্চালনায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি বিএনপি’র সভাপতি মোঃ গোলাম নবী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী, সাবেক এএসপি দেওয়ান জাহিদ আহমদ চৌধুরী, বক্তব্য রাখেন, পানিউম্দা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল ফজল, যুবনেতা রুবেল আহমেদ, ইউপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন তালুকদার, বাদল আহমেদ, কটু মিয়া, সাবেক মেম্বার ফয়জুর রহমান, বিএনপি নেতা মোঃ লেদু মিয়া প্রমূখ। বক্তারা বলেন প্যারাগন কোম্পানি কর্তৃক অবৈধভাবে পাহাড় কেটে ও বনাঞ্চল আবাদ করে অস্বাস্থ্যকর পরিবেশে সরকারি অনুমতি বিহীন এই পোল্ট্রি হ্যাচারী স্থাপনের শুরুতেই উপজেলা প্রশাসন কর্তৃক ও পানিউম্দা ইউনিয়ন ভূমি সহকারী বাদী হয়ে বিগত ১৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে নবীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়। এতে বাগানের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, ব্যবস্থাপক বিনয চন্দ্র বর্মন ও বাগানের টিলা বাবু মোস্তফা কামাল আমীরকে আসামী করা হয়। এতেও তারা ক্ষান্ত হননি। তারা প্রভাব বিস্তার করে অবৈধভাবে প্যারাগন পোল্ট্রি হ্যাচারীর নির্মাণ কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন। অবশেষে গত মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করে নিষেধ করা হরেও তারা কর্ণপাত করেননি। গতকাল বৃহস্পতিবারেও তারা উক্ত পোল্ট্রি হ্যাচারীর নির্মাণ কাজে ব্যস্ত ছিল। আন্দোলনকারীরা বলেন যেকোনো মূল্যে এই অবৈধ পোল্ট্রি হ্যাচারীর কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যতায় এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন ও পরবর্তীতে কটোর কর্মসূচী দিতে বাধ্য হবেন এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সরেজমিনে পরিদর্শন করে উক্ত হ্যাচারীর নির্মাণ কাজ বন্ধের জন্য নির্দেশ দিয়েছি। এ বিষয়টি অতি গুরুত্বের সহিত খতিয়ে দেখা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com