মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আলম বাজার সুজাতপুর সড়কের অটো- টেম্পু মালিক সমিতির কমিটি অনুমোদন

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা অটো-টেম্পু/অটো রিক্সা মালিক সমিতি (রেজিঃ নং চট্ট-২৫৯৩) এর অন্তর্ভুক্ত আলম বাজার টু সুজাতপুর সড়ক, বানিয়াচং শাখার ৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি সমিতির পক্ষ থেকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে মোঃ কাশেম মিয়া সভাপতি, মোঃ চাঁন মিয়া সিনিয়র সহ-সভাপতি, মোঃ কাওছার মিয়া সহ-সভাপতি এবং মোঃ রুবেল মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোঃ ইউসুপ মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ জাহাঙ্গীর মিয়া সাংগঠনিক সম্পাদক, আরিফুল ইসলাম জয় অর্থ সম্পাদক, মোঃ ফজল মিয়া প্রচার সম্পাদক এবং মোঃ সমসু মিয়া সদস্য। হবিগঞ্জ জেলা অটো-টেম্পু/অটো রিক্সা মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মইনুল স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। নবগঠিত কমিটি আলমবাজার থেকে সুজাতপুর সড়কে অটো-টেম্পু ও অটোরিকশা মালিকদের সংগঠিত করা এবং তাদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com