মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ভিডিও ভাইরালের পর প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের এডমিন জাহিদকে চাকুরী থেকে প্রত্যাহার

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রাণ কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিককে মারধরের অভিযোগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) জাহিদকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সংবাদ প্রকাশের পর শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিলে গতকাল শনিবার কোম্পানি কর্তৃপক্ষ তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রাণ কোম্পানির হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি অফিস কক্ষে দাঁড় করিয়ে দুই শ্রমিককে লাঠি দিয়ে মারধর করছেন অভিযুক্ত কর্মকর্তা জাহিদ। এ সময় শ্রমিকরা পায়ে ধরে কাকুতি-মিনতি করলেও তিনি কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্যাতনের ধরন ছিল অত্যন্ত নিষ্ঠুর ও অপমান জনক। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ভিডিওতে শ্রমিকদের আর্তনাদও স্পষ্ট শোনা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এলাকায় ব্যাপক আলোড়ন দেখা দেয়।
স্থানীয় শ্রমিকদের দাবি, অভিযুক্ত ওই কর্মকর্তা এর আগেও একাধিক শ্রমিককে শারীরিকভাবে নির্যাতন করেছেন। তবে চাকরি হারানোর ভয়ে এতদিন কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাননি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি সামনে এসেছে।
সচেতন মহলের মতে, কোনো শ্রমিক যদি অপরাধ করে থাকেন, তবে প্রতিষ্ঠানের নিজস্ব শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে এভাবে শ্রমিককে শারীরিকভাবে নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘনের শামিল।
এ বিষয়ে প্রাণ কোম্পানির এডমিন সুমন আহমেদকে একাধিকবার কল দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। যে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com