বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের পুলিশ সুপার বদলী নতুন এসপি তারেক মাহমুদ

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক মাহমুদকে। তিনি বর্তমান পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের স্থলাভিষিক্ত হবেন।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের এই কর্মকর্তাকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়। একই প্রজ্ঞাপনে বর্তমান পুলিশ সুপারকে পিবিআইতে পদায়ন করা হয়েছে।
বর্তমানে তারেক মাহমুদ ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসির দায়িত্বে রয়েছেন। তার আগে গুলশান বিভাগের দায়িত্বে থাকা অবস্থায় তিনি ছয়টি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নওগাঁর বদলগাছী উপজেলার সন্তান এই পুলিশ কর্মকর্তা তার সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য সমাদৃত।
পুলিশ সূত্র বলছে, তারেক মাহমুদের নেতৃত্বে হবিগঞ্জে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুলিশি কার্যক্রম আরও গতি পাবে। এই কর্মকর্তার নীতি ও অভিজ্ঞতা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com