বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে অবৈধ বালু পরিবহনের দায়ে ২ জনকে দেড় লাখ টাকা জরিমানা ॥ ব্যবহৃত ট্রাক্টর জব্দ

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অবৈধভাবে মাটি ও বালু পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৯ মার্চ পরিচালিত মোবাইল কোর্টে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ছেনু মিয়ার ছেলে মোঃ ইমন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ১০ মার্চ পরিচালিত আরেকটি অভিযানে মাধবপুর উপজেলার আফজালপুর গ্রামের খেলু মিয়ার ছেলে মোঃ খলিল মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। দুটি মামলায় দুইজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। এ সময় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com