মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে নতুন ইউএনও উজ্জ্বল রায়

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৩ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ সিলেট বিভাগের প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এক কর্মকর্তাকে বদলি করে বাহুবল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা উজ্জ্বল রায়-কে বদলি করে বাহুবল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি দায়িত্ব আইন, ১৯৯০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে নিজ অধিক্ষেত্রে সার্টিফিকেট অফিসার হিসেবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ মার্চ একই দিনে বাহুবল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হলে উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দুটি পদ একযোগে শূন্য হয়ে পড়ে। এতে সাময়িকভাবে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয় এবং বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে ধীরগতি লক্ষ্য করা যায়।
নবনিযুক্ত ইউএনও উজ্জ্বল রায় জানান, তিনি এখনও বর্তমান কর্মস্থল থেকে আনুষ্ঠানিক রিলিজ পাননি। রিলিজ পাওয়ার পরই তিনি বাহুবলে যোগদান করবেন। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে উপজেলা প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com