শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য এস.এম.ফয়সলের মালিকাধীন সায়হম গ্রুপের পক্ষ থেকে মাধবপুর উপজেলার আদাঐর, আন্দিউড়া এবং পৌর সভার অসহায় ও দরিদ্র রোজাদাদের মধ্যে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিন ব্যাপি মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান। এ সময় পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সিনিয়র সহসভাপতি হাজী অলিউল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক সুমন চৌধুরী, লুৎফুর রহমান খাঁন, মোঃ বাবুল হোসেনসহ বিএনপি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বছর সায়হাম গ্রুপের পক্ষ থেকে মাধবপুর, চুনারুঘাট এবং নাসিরনগর উপজেলার ৪৫ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
ইফতার সামগ্রী বিতরণকালে সৈয়দ মোঃ শাহজাহান বলেন মাধবপুরবাসীর সঙ্গে যুগ যুগ ধরে আমাদের ভালবাসার সর্ম্পক রয়েছে। এ সর্ম্পকেরর খাতিরে এ বছর বিপুল ভোটে সৈয়দ মোঃ ফয়সল ভাইকে আপনারা বিজয়ী করেছেন। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আসতে না পারায় আপনাদের সালাম জানিয়েছেন। ঈদের পর তিনি স্বশরীরে আপনাদের সঙ্গে সাক্ষাত করতে আসবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com