মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে ৫/৬ নং বাজার সেক্রেটারীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ৫/৬ নং বাজার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জুল হোসেন স্বপন (৪৭) এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিতে মানববন্ধনের আয়োজন করে ব্যবসায়ী কল্যাণ সমিতি। এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মাওলানা বশির আহমদ।
বক্তাগণ বলেন, গত ২৮ ফেব্রুয়ারি তারাবীহ নামাজের আগে বাজার কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জুল হোসেন স্বপন এর উপর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে মোফাজ্জুল হোসেন স্বপন আহত হন।
এদিকে হামলার ঘটনায় অভিযুক্তদের অতিদ্রুত গ্রেফতারের দাবীতে গতকাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মামববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মাহতাব উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলায়মান আখঞ্জী, অর্থ সম্পাদক মোঃ খেলু মিয়া, মাওলানা বশির আহমদ, কার্যকরি কমিটির সদস্য আব্দুল জলিল, অপু আহমেদ ও মামুন আহমেদ প্রমুখ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com