মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে সরকারি রাস্তায় পিলার দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে সরকারি রাস্তা দখল করে আরসিসি পিলার নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের আনন্দ দাশের বাড়ির সামনে থেকে কুতুব উদ্দিনের বাড়ি পর্যন্ত চলাচলের রাস্তায় এই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এতে উক্ত এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবারের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মূলত গ্রীস প্রবাসী মোঃ শিবলু মিয়ার পরিবারকে অবরুদ্ধ করতে এবং চলাচলে বাধা দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রাস্তার মাঝখানে পিলারগুলো নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের দাবী আওয়ামীলীগ নেতা জিলু মিয়া, জুয়েল মিয়া, কালা মিয়া, জিলু মিয়ার পুত্র সুয়েব মিয়া এবং মৃত সৈয়দ উল্লার পুত্র নুরুল আমিন পিলারগুলো নির্মাণ করেছেন। ভুক্তভোগীরা জানান, এই রাস্তাটি দীর্ঘদিনের পুরনো এবং এলাকাবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম। কিন্তু প্রভাবশালী চক্রটি আইন-কানুন তোয়াক্কা না করে সরকারি রাস্তার মাঝখানে স্থায়ী পিলার স্থাপন করেছে। এর ফলে শিবলু মিয়ার পরিবারসহ অন্তত ৫০টি পরিবারের যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটছে। এমনকি অসুস্থ রোগী বা জরুরি প্রয়োজনে কোনো যানবাহন প্রবেশের পথও বর্তমানে অবরুদ্ধ। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সরকারি রাস্তায় অবৈধভাবে নির্মিত এসব পিলার দ্রুত অপসারণ করে সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com