মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গের কেন্দুয়াবহ গ্রামবাসীর সাথে ডা. জীবন এমপি’র মতবিনিময়

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের কেন্দুয়াবহ কেন্দ্রে ধানের শীষে সর্বোচ্চ ভোট দেওয়ায় করাতিয়া নছুল্লাপুর গ্রামবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা.আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
উল্লেখ্য, কেন্দুয়া বহ কেন্দ্রে ধানের শীষের পক্ষে ভোট পড়েছে ৯৫%। এ ব্যাপারে এমপি ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন ১২ তারিখের নির্বাচনে আপনারা আমাকে যে পরিমান ভোট দিয়েছেন তার জন্য আমি নারী পুরুষ সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে যেভাবে ভালবাসা দেখিয়েছেন। আমিও সে ভাবে আপনাদেরকে মনে রাখব। এই বন্ধন যেন অটুট থাকে সে চেষ্টা থাকবে। তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইসতেহার অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার ঘোষণা দিয়েছেন। কয়েকটি ইউনিয়নে পরীক্ষা মূলক ভাবে ফ্যামিলি কার্ড চালু করা হচ্ছে। অচিরেই সকল ইউনিয়নে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ।
গতকাল সোমবার বিকেলে কেন্দুয়া বহ গ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আরাধন সরকার। জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কালীপদ দাস, অজিত দাস, গৌরাঙ্গ ঘোষ, জয়হরি সরকার, সমীরণ সরকার, আতাব মিয়া, ইলিয়াস তালুকদার, আলী নেওয়াজ, অসীত চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জহিরুল হক শরীফ, মুজিবুর রহমান, সাদিকুর রহমান লিটন, আঃ সালাম চৌধুরী, মিজানুর রহমান মিজু প্রমূহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com