মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জের শিয়ালদাড়িয়া গ্রামের মুহিবুর হত্যার রহস্য উদঘাটন

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শিয়ালদাড়িয়া গ্রামের আলোচিত মুহিবুর রহমান হত্যাকান্ডের মূল আসামী ফজল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার আব্দুল্লাহপুর বাসস্ট্রেন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জ তাকে গ্রেফতার করে। গতকাল সকালে গ্রেফতারকৃত ফজল মিয়াকে আদালতে হাজির করা হলে ফজল মিয়া ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। প্রায় ৩ বছর পর আসামী গ্রেফতার করে মামলার রহস্য উদঘাটন করতে পেড়েছে পিবিআই। গতকাল রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে পিআইবি আইয়ের পুলিশ সুপার মোঃ হায়াতুন-নবী জানান, ২০২৩ সালের ২৬ জুন রাত ৮ টার দিকে নিজ বাড়ী থেকে গান শোনার কথা বলে বের হন শিয়ালদাড়িয়া গ্রামের আতর আলীর ছেলে মহিবুর রহমান। মুহিবুর রহমান ওই রাতে বাড়ীতে না আসা তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। পরের দিন ২৬ জুন একই গ্রামের চান মিয়া ডোবার মধ্যে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান এলাকাবাসী। এ খবর পেয়ে মুহিবুরের পরিবার ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন। এ ঘটনায় নিহতের বাবা আতর আলী বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক পিযুষ কান্তি দেবনাথ তথ্য প্রযুক্তির সহায়তায় ২৭ ফের্রুয়ারি ফজল মিয়াকে ঢাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় তার পিতা সঞ্জব আলীর মৃত্যুর ১০/১২ দিন পর সিন্নি করার জন্য গ্রামবাসীকে ডেকেছিল। সেখানে মুহিবুরের বাবা আতর আলী লোকজনের সামনে ফজল মিয়াকে কথাবার্তা বলে। এতে ফজল মিয়া অপমানিত বোধ করে। এর কিছুদিন পর আসামী ফজল মিয়ার প্রতিবেশী মস্তুল মিয়ার নিকট তার পাওনা টাকা কথা কাটাকাটি ও মারামারি হয়। উক্ত বিষয়ে গ্রামে শালিস বসে। সেই শালিসে নিহত মুহিবুরের বাবা আতর আলীকে টাকা জরিমানা ও মস্তলের পায়ে ধরান। এতে আসামী ফজল মিয়া অপমানিত বোধ করে এবং আক্রোশ^ান্বিত হয়। এই ঘটনায় আক্রোশান্বিত হয়ে ফজল মিয়া ২৬ জুন রাত অনুমান ১২টার দিকে মুহিবুরকে টিউবওয়েল এর রড দিয়ে আঘাত করে হত্যা করে এবং লাশ চাঁন মিয়ার ডোবায় ফেলে দেয়। গ্রেফতারকৃত ফজল মিয়া (২৭) কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com