বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে মানবিকতা ॥ অসুসস্থ মাওঃ বাছিত আজাদের শয্যাপাশে এমপি ডা. জীবন

  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, থাকবে মতাদর্শের ভিন্নতা কিন্তু দিনশেষে জয় হোক মানবিকতার। এমনই এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান (জীবন)। নির্বাচনী মাঠের প্রধানতম প্রতিদ্বন্দ্বী এবং দেশের প্রবীণ আলেম, ১১দলীয় ঐক্যজোটের মাওলানা আব্দুল বাসিত আজাদ অসুস্থ হয়ে শয্যাশায়ী রয়েছেন শুনে গতকাল শনিবার (২৮শে ফেব্রুয়ারি) তাঁর বাসভবনে ছুটে যান ডা. জীবন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ আর লড়াইয়ের সম্পৃতি তখনো ফিকে হয়নি। সেই লড়াইয়ের দুই প্রধান সেনাপতি যখন মুখোমুখি হলেন, তখন সেখানে ছিল না কোনো তিক্ততা; বরং ছিল পরম শ্রদ্ধা আর ভ্রাতৃত্বের পরশ। পেশায় একজন চিকিৎসক হওয়ায় ডা. সাখাওয়াত হাসান জীবন নিজেই অসুস্থ মাওলানা আব্দুল বাছিদ আজাদ’র শারীরিক পরীক্ষা-নিরীক্ষাসহ সাক্ষাৎকালে ডা. জীবন প্রবীণ এই রাজনীতিবিদের সুস্থতা কামনায় দোয়া করেন। বলেন, “মাওলানা আব্দুল বাসিত আজাদ আমাদের অভিভাবকতুল্য। রাজনীতিতে আমাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তাঁর মতো বিজ্ঞ ব্যক্তিত্বের প্রতি আমার শ্রদ্ধা আজীবন অমলিন থাকবে।” প্রতিউত্তরে অসস্থ মাওলানা বাসিত আজাদও ডা. জীবনের এই সৌজন্যবোধে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাঁর জন্য দোয়া করেন। এই সৌজন্য সাক্ষাৎ কেবল দুই ব্যক্তির মিলনমেলা ছিল না, বরং এটি ছিল বানিয়াচং ও আজমিরীগঞ্জের সাধারণ মানুষের জন্য এক শান্তির বার্তা। এই সংস্কৃতির চর্চা হলে রাজনীতিতে সংঘাত কমবে এবং উন্নয়নের ধারা আরও বেগবান হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ডা. জীবনের এই উদ্যোগ “রাজনৈতিক শিষ্টাচারের মডেল” হিসেবে প্রশংসা কুড়াচ্ছে। ভোটের লড়াই সাময়িক, কিন্তু সম্পর্ক চিরন্তন। ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনের এই উদারতা প্রমাণ করে যে, জনপ্রতিনিধি হিসেবে তিনি কেবল নির্দিষ্ট একটি পক্ষের নন, বরং তিনি দল-মত নির্বিশেষে সকলের সেবক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com