শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে বসতঘরে আগুন ॥ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় আলীপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে এক নারীর বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় আলীপুর গ্রামের জমিলা চৌধুরী (৫৫) নবীগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশী ইমরুল মিয়া, আনসার মিয়া, জুনাঈদ আহমদ তবলিক, জিলু মিয়া ও সুরমা আফরিনের সঙ্গে জমিলা চৌধুরীর পরিবারের বিরোধ চলছিল। অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব বিরোধের জেরে বিশেষ করে আনসার মিয়া বিভিন্ন সময় তাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিলেন। পূর্ব বিরোধের জের ধরে সোমবার দিবাগত রাতে বিবাদী সুরমা আফরিনের নির্দেশে ইমরুল মিয়া, আনসার মিয়া, জুনাঈদ আহমদ তবলিক, জিলু মিয়া আরও দুই-তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি সংঘবদ্ধভাবে জমিলা চৌধুরীর বসতঘরে আগুন দেন। এ সময় জমিলা চৌধুরী বাথরুমে যাওয়ার পথে ঘরের পেছনের অংশে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। ঘরে থাকা পপি আক্তার ও তার তিন মাস বয়সী শিশুকে দ্রুত বাইরে বের করে আনা হয়। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অভিযোগে বলা হয়েছে, আগুনে একটি লাকড়ির কক্ষ, অপর একটি কক্ষের আসবাবপত্র এবং প্রায় ১ হাজার ৫০০ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক পুড়ে যায়। এতে আনুমানিক ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। ঘটনার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নেন। এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com