বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় কর্মীদের পতাকা উত্তোলন খবর পেয়ে একদল তরুণের আগুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ নিষিদ্ধ ঘোষিত হবিগঞ্জ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলটির কতিপয় নেতাকর্মী। গতকাল বুধবার সকালে তারা অফিসটি পরিস্কার করে জয় বাংলা স্লোগান দেন। কিছুক্ষণ অবস্থান করে তারা চলে যায়। এদিকে খবর পেয়ে একদল তরুণ সেখানে গিয়ে কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেন। ওই সময় দলটির কোনো নেতা-কর্মী সেখানে ছিলেন না।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল সকালের দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়টির সামনে সদর ও পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী আকস্মিকভাবে জড়ো হন। তাঁরা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং স্লোগান দেন। এরপর প্রায় ১০ মিনিট পর তাঁরা স্থান ত্যাগ করেন।
পতাকা উত্তোলনের সময় আওয়ামী লীগের স্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সব ষড়যন্ত্র ও বাধা মোকাবিলা করে আওয়ামী লীগ অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।
এদিকে বেলা দুইটার দিকে একদল তরুণ ও যুবক জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। এক পর্যায়ে তাঁরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। এতে তেমন ক্ষতি হয়নি। প্রায় দেড় বছর ধরে পড়ে থাকা ধ্বংসস্তূপে আগুন দেখে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, তাঁরা চলে আসার পর শুনতে পান, কে বা কারা অফিসটিতে আগুন দিয়েছে। পরে আগুন নিজে থেকেই নিভে যায়।
এর আগে ২০২৪ সালের ২ আগস্ট আন্দোলনের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়টিতে কয়েক দফা আগুন দিয়েছিলেন। এতে অফিসটি পুড়ে ছাই হয়ে যায়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি অবগত নন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com