বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের নিশ্চিন্তপুরে ওরসে সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নিশ্চিন্তপুরে পাইন্ন্যা শাহ্র ওরসের মেলায় কথাকাটাকাটির জেরে হামলা ও সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই হয়েছে। জানা যায়, ওই মাজারে প্রতিবছর ওরসে মেলা হয়। এতে বিভিন্ন স্থান থেকে শত শত দর্শনার্থী ও ভক্তরা অংশ নেন। গত শনিবার মেলা শুরু হলে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন অংশগ্রহণ করেন। এ সময় নিশ্চিন্তপুর গ্রামের রফিক মিয়া, আবিদ মিয়া, আশিক মিয়া, জাকির মিয়াসহ কয়েকজনের সাথে মক্রমপুরের অলি মিয়া, হৃদয় মিয়ার সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নিশ্চিন্তপুর গ্রামের রফিক মিয়া, আশিক মিয়াসহ অন্যরা মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী এসে দর্শনার্থীদের ওপর হামলা ও মারপিট শুরু করে। এতে অলি মিয়া, হৃদয় মিয়া, সিতু মিয়া, তাজু মিয়া, উমেদনগরের মকসুদ মিয়া, আব্দুল হক, আব্দুল হামিদ, সাদ্দাদ হোসেন, কুশিয়ারতলার কালন মিয়া, পাথারিয়া গ্রামের কাসেম মিয়া ও ফজলু মিয়াসহ বেশ কজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অলি ও হৃদয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়। এ সময় দুর্বৃত্তরা আহতদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৪ লাখ টাকা নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com