মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

অপ-প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানালেন পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফুর রহমান খান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের একজন বাসিন্দা আমি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি। আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিন্দ্বন্দ্বিতা করবো বলে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা চালিয়ে আসছি। এতে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি চক্র আমার বিরুদ্ধে অপ-প্রচার চালিয়ে আসছেন। সম্প্রতি ওই চক্রটি আমার নামে দাওয়াত কার্ড চাপিয়ে আমাদের ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন ধওড়া খেলা মাঠে যাত্রাপালা অনুষ্ঠিত হবে বলে প্রচার চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন দেয়ালে ওই দাওয়াত কার্ড লাগানো হয়েছে। উক্ত দাওয়াত কার্ডটি আমার নজরে এসেছে। প্রকৃত পক্ষে এ ধরণের দাওয়াত কার্ড আমি ছাপাইনি এবং কোথায় আমার পক্ষ থেকে লাগানো হয়নি। একটি কুচক্রী মহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করাসহ আমার ভারমূর্তি নষ্ট করতে এ ধরণের অপ-প্রচারে লিপ্ত হয়েছেন। এতে বিভ্রান্ত না হাওয়ার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি অপ-প্রচারকারীরদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

-লুৎফুর রহমান খান
সহ-সভাপতি, উপজেলা বিএনপি, বানিয়াচং, হবিগঞ্জ।
সভাপতি, ৯নং পুকড়া ইউনিয়ন, বিএনপি, বানিয়াচং, হবিগঞ্জ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com